Writing, for me, is a powerful way to connect and share my truth. Whenever I feel the urge to speak, I find a way to express it—whether through a film, a speech, an article, or even a book. Each form is a conversation I’m eager to have, a bridge to inspire, engage, and make an impact.
কেমন মৃত্যুর মতো পাশে পরে আছো, সিনেমা...
মতামত -২০১৮
“কেমন মৃত্যুর মতো পাশে পড়ে আছো, কবিতা...”
এটি “মাটির প্রজার দেশে” চলচ্চিত্রের একমাত্র গানের প্রথম পংক্তি। লিখেছেন সাত্যকি ব্যানার্জী। গানটি আমি বেশ ক’বার টানা শুনছি। কেমন যেনো এক ধরনের হাহাকার সৃষ্টি হয়। সে হাহাকার আমাকে আমার জীবন বাস্তবতায় যেমন নিয়ে যায়, তেমনি করে নিজেকে চলচ্চিত্রের লোক ভাবি বলে হয়তো চলচ্চিত্রের যে আকাল চলছে সে আকালজনিত হাহাকারেও নিয়ে যায়। একটু একটু করে আমার চলচ্চিত্রমূখী যে যাত্রা, সে যাত্রায় বর্তমানে আমাকে সবচেয়ে বেশী বেদনা দিচ্ছে চলচ্চিত্র পরিবেশনা সিস্টেম।
আসলে এদেশে পরিবেশনার কোন সিস্টেমই নেই। আছে একদল মুনাফা লোভী। যারা পরিবেশনার নামে ডাকাতি করার চিন্তায় থাকে। এই ডাকাত দলটি আস্তানা গেড়ে বসেছে কাকরাইলে। এক সেমিনারে ডাকাতির গল্পই শুনলাম যেনো। আপনি একটি সিনেমা যে করেই হোক বানিয়েছেন।
স্থানঃ রাজদরবার
চরিত্রঃ রাজা হীরক এবং কতিপয় গবেষক, উজির, দু পাশে দুজন করে চারজন মন্ত্রী, দুজন পেয়াদা।
(রাজদরবারে রাজার আগমণ ধ্বণী ঘোষণার মাধ্যমে দরবারে প্রবেশ করবে হীরক রাজা)
(এসেই তিনি বসবেন এবং আনন্দ হাসি হাসবেন স্বশব্দে। তারপর এদিক-ওদিক তাকিয়ে----)
হীরক রাজাঃ রাজ্যে যাদের আমি পুষি, তাদের কাজে আমি খুশি।
(বলেই তিনি আবার স্বশব্দে হাসবেন। হঠাৎ থামবেন তারপর আবার এদিক-ওদিক তাকিয়ে-----মুখ গম্ভীর করে......)
হীরক রাজাঃ ভাল কথা গবেষক কই? ডেকেছিলাম তারে—
উজিরঃ তিনি গবেষণাগারে মহারাজ।
হীরক রাজাঃ আমি তলব দিলাম তবু আসে নি সে
এতটা সাহস সে পায় কিসে?
স্থানঃ রাজদরবার
চরিত্রঃ রাজা হীরক এবং কতিপয় গবেষক, দুজন পেয়াদা, উজির।
পরিবেশঃ সিংহাসন এবং তার দুপাশে দুজন পেয়াদা। মঞ্চ থাকবে মৃদু ধোঁয়াময়। Sepia tone এর আলোর প্রক্ষেপন থাকবে। (রাজদরবারে রাজার আগমণ ধ্বণী ঘোষণার মাধ্যমে মঞ্চে প্রবেশ করবে হীরক রাজা)
এসেই তিনি বসবেন এবং আনন্দ হাসি হাসবেন স্বশব্দে। তারপর এদিক-ওদিক তাকিয়ে__
হীরক রাজাঃ রাজ্যে যাদের আমি পুষি, তাদের কাজে আমি খুশি।
(বলেই তিনি আবার স্বশব্দে হাসবেন। হঠাৎ থামবেন তারপর আবার এদিক-ওদিক তাকিয়ে—–মুখ গম্ভীর করে……)
হীরক রাজাঃ ভাল কথা গবেষক কই? ডেকেছিলাম তারে—
উজিরঃ তিনি গবেষণাগারে মহারাজ।
হীরক রাজাঃ আমি তলব দিলাম তবু আসে নি সে এতটা সাহস পায় কিসে?