হীরক রাজার চলচ্চিত্র ভাবনা

স্থানঃ রাজদরবার

চরিত্রঃ রাজা হীরক এবং কতিপয় গবেষক, দুজন পেয়াদা, উজির।

পরিবেশঃ সিংহাসন এবং তার দুপাশে দুজন পেয়াদা। মঞ্চ থাকবে মৃদু ধোঁয়াময়। Sepia tone এর আলোর প্রক্ষেপন থাকবে। (রাজদরবারে রাজার আগমণ ধ্বণী ঘোষণার মাধ্যমে মঞ্চে প্রবেশ করবে হীরক রাজা)

এসেই তিনি বসবেন এবং আনন্দ হাসি হাসবেন স্বশব্দে। তারপর এদিক-ওদিক তাকিয়ে__

হীরক রাজাঃ রাজ্যে যাদের আমি পুষি

               তাদের কাজে আমি খুশি।

(বলেই তিনি আবার স্বশব্দে হাসবেন। হঠাৎ থামবেন তারপর আবার এদিক-ওদিক তাকিয়ে—–মুখ গম্ভীর করে……)

হীরক রাজাঃ ভাল কথা গবেষক কই? ডেকেছিলাম তারে—

উজিরঃ  তিনি গবেষণাগারে মহারাজ।

হীরক রাজাঃ আমি তলব দিলাম তবু আসে নি সে এতটা সাহস পায় কিসে? (বলেই উঠে দাড়াবেন/হাটতে হাটতে বলবেন……)

 হীরক রাজাঃ সাতলক্ষ টাকা নিয়েছে আগাম

               অথচ কাজের নাই নাম

               আবার ধমক দিলেই বলে

               সবুরে মেওয়ে ফলে

    (এমন সময় কিছুটা দ্রুত প্রবেশ করবে গবেষক। এসেই……)

গবেষকঃ মহারাজ

           বড্ড দেরী হয়ে গেল আজ

           কত চিন্তা আমার,খালি কাজ আর কাজ

হীরক রাজাঃ তোমার মাথায় পড়ুক বাজ

               খালি দেরী করে আসা

             বল, বাংলা চলচিত্রের কি দশা?

গবেষকঃ মহারাজ, কি বলব আজ?

           এই শিল্পের নাই কোন আশা

           নাই কোন ভরসা

           শুধু বরষা আর বরষা

           মন্ত্রী, চলচ্চিত্রকে করেছে শিল্প ঘোষণা

হীরক রাজাঃ আরেকটু কাছে এসো না

               শুনতে পাই না

               যা বলছিলে এবার বল না

গবেষকঃ চলচ্চিত্রকে শিল্প হিসেবে করেছে বর্ণন

           যদিও রক্ষণে নেই তার মন

হীরক রাজাঃ কে বলে মানুষ তারে পশু সেই জন

গবেষকঃ একের পর এক

           বন্ধ হছে সিনেমা হল,

           সেতুর চিন্তায়

            পদ্মায় নেমেছে ঢল।

হীরক রাজাঃ হুম তা বটে

গবেষকঃ যা রটে তার কিছু হলেও ঘটে

হীরক রাজাঃ কি ঘটেছে?

গবেষকঃ শুনুন তবে……

            নব্বই এর দশক

            হল ভর্তি ছিল দর্শক

            সিনেমা হল ছিল বারশত

            কিংবা তার অধিক

           এখন হলে যেতে চায় না

             টুম্পা, চৈতী, মানিক কিংবা প্রতীক

            আজকে দুই হাজার বারো

            দেশে হল হয়ে গেছে ছয়শতের

হীরক রাজাঃ কি বলছ তুমি মূ্র্খ?

                রাজ্জাক, চাষী নজরুল কই অদ্য?

গবেষকঃ হয়ে পড়েছে তারা বড় বৃদ্ধ।

হীরক রাজাঃ আর কবরী?

গবেষকঃ সে এখন দেশের MP।

হীরক রাজাঃ রাজ্জাক, কবরী, আলমগীর, শাবানা

                আঃ  হাঃ   হাঃ   হাঃ

                 কি ছিল সে সময়

গবেষকঃ এখন সবই অনন্ত জলিল ময়

হীরক রাজাঃ কে এই জনা?

       আমার কি চেনা?

গবেষকঃ না মহারাজ

            He is pom Ghana

            বলতে নেই মানা

            বুক তার টানা টানা

হীরক রাজাঃ সালমান শাহ আর শাবনুর

               শুনেছিলাম তাদের কথা

গবেষকঃ এদের নিয়ে করবেন না মাথা ব্যথা

হীরক রাজাঃ কেন?

গবেষকঃ সালমান শাহ……

            মরেছে ব্যটা বহু দিন

            আর শাবনুর মোটা হচ্ছে দিন দিন

হীরক রাজাঃ যাক গে্………

হীরক রাজাঃ বহু পেচাল পেরেছ

                 কি করা যায় তাই এবার বল।

গবেষকঃ রাজ্যের মহান অধিপতি

            দর্শক বিনা এই শিল্পের নাই কোন গতি।

হীরক রাজাঃ দর্শক কি অন্ধ?

                ময়ুরী-মুনমুনকে করলাম বন্ধ

                যাবে না কেন হলে?

                ছাত্র শিক্ষক দলে দলে?

গবষকঃ বলুন তবে তাদের জনে জনে……

    (দর্শকের দিকে তাকিয়……)

হীরক রাজাঃ

          শোন ভাই দর্শক

          আমি রাজা হীরক

          কথা দিলাম তোমাদিক

          ভাল সিনেমা হবে অধিক অধিক

          হলের হয়ছে উন্নয়ন

          জুড়াবে তোমাদের দুনয়ন।

          অশ্লীলতা করেছি বন্ধ

আকাম-কুকাম হলে হবে দন্ড।

          শোন ভাই দর্শক

তোমরাই সিনেমা হলের রক্ষক।

আজ শপথ নাও তবে

মাসে একটি সিনেমা দেখতে যাবে।

সিনেমা হলে

বন্ধু বান্ধব দলে দলে…

(হীরক রাজা statue হয়ে যাবে)

(মঞ্চের আলো নিবে যাবে)

Similar Posts

  • হীরক রাজার সুন্দরবন ভাবনা

    স্থানঃ রাজদরবার চরিত্রঃ রাজা হীরক এবং কতিপয় গবেষক, উজির,  দু পাশে দুজন করে চারজন মন্ত্রী, দুজন পেয়াদা।  (রাজদরবারে রাজার আগমণ ধ্বণী ঘোষণার মাধ্যমে দরবারে প্রবেশ করবে হীরক রাজা) (এসেই তিনি বসবেন এবং আনন্দ হাসি হাসবেন স্বশব্দে। তারপর এদিক-ওদিক তাকিয়ে—-) হীরক রাজাঃ  রাজ্যে যাদের আমি পুষি তাদের কাজে আমি খুশি। (বলেই তিনি আবার স্বশব্দে হাসবেন। হঠাৎ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *